অবৈধ গর্ভপাত: মৃত ভ্রুন উদ্ধার

বগুড়ার শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় ৬ জুলাই শনিবার বিকেলে রাস্তার ড্রেনের পাশ থেকে একটি মৃত ভ্রুন উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা যায়, শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় অবৈধ এমআর করার একটি সক্রিয় চক্র কয়েকদিন আগে একটি এমআর করে হাসপাতাল রোড কবরস্থানের উত্তরে রাস্তার ড্রেনের পাশে ফেলে রেখে যায়। পরে ৬ জুলাই শনিবার বিকেল ৫ টার দিকে মৃত ভ্রুনের গন্ধ ছড়িয়ে পরলে পথচারীরা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ভ্রুনটি উদ্ধার করে।

এ ব্যাপারে ওই এলাকার বাসিন্দারা জানান, ক্লিনিক এলাকায় একটি চক্র অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে যেখানে সেখানে ভ্রুনগুলি ফেলে দেয়। এই চক্রটিকে দমন করতে সবাই প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে মৃত ভ্রুনটি উদ্ধার করে মাটিতে পুতে রাখা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর