ভারতীয় বোলারদের দম বন্ধ করে দিচ্ছে ‘ওরা দুজন’

বিশ্বকাপে স্বপ্ন ভঙ্গ হয়েছে শ্রীলঙ্কার।তাই আজকের ম্যাচটি শ্রীলঙ্কার জন্য নিয়ম রক্ষার ম্যাচ হলেও ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই ম্যাচ। আজ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে যাবে কোহলিরা। এর আগে অবশ্য দিনের দ্বিতীয় ম্যাচে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হবে অস্ট্রেলিয়াকে। দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আর ব্যাট করতে নেমে শুরুতেই পথ হারান অধিনায়ক।নেতার পথে পা রেখে বিদায় নেন আরো তিনজন।তাই নিউজ ছাপিয়েছিলাম ‘চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা’।তবে এবার ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা।সৌজন্যে ম্যাথিউজ-থিরিমান্নে।ইতিমধ্যে দুজনেই ভারতীয় বোলারদের চোখ রাঙানি দিয়ে তুলে নিয়েছেন জোড়া ফিফটি।

ইনিংসের শুরুতে ব্যক্তিগত ১০ রানে বুমরার শিকার হন লঙ্কান অধিনায়ক। এই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের টপ অর্ডার। একে একে বিদায় নেন কুশল পেরারা (১৮), অভিষ্কা ফার্নান্দো (২০), কুশল মেন্ডিসের (৩) মতো ব্যাটসম্যান। ৫৫ রানেই চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুকতে থাকা লঙ্কানদের পথ দেখান সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও বাহাতি ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। দুজনে মিলে এরই মধ্যে গড়েছেন ১৫২ বলে ১২২ রানের জুটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৩৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর