পুলিশের জালে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী

কিশোরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- রাজধানী ঢাকার ডেমরা থানার থুলথুলিয়া এলাকার আবেদ আলীর ছেলে রুবেল ও সিলেটের মিরারবাজার খড়পাড়া এলাকার লোকমান খানের ছেলে মহরম আলী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সামনের পাকা সড়কে পুলিশের চেকপোস্টে সন্দেহজনক প্রাইভেটকার আটক করা হয়। তল্লাসী চালানোর পর প্রাইভেটকারে ৩০ কেজি গাঁজা আটক করা হয়। ভৈরব থেকে প্রাইভেটকারযোগে আটককৃত গাঁজা ময়মনসিংহের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর