জাতীয় সংগীত গাইতে গিয়ে অঝোড়ে কাঁদলেন কোহলি

ক্রিকেট মাঠে আগ্রাসী বিরাট কোহালিকে দেখতেই সবাই অভ্যস্থ। বোলাররা উইকেট নিলে বা তিনি সেঞ্চুরি করলে মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুড়তে থাকেন ভারত অধিনায়ক।শনিবারের (০৬ জুলাই) লিডস আবিষ্কার করল অন্য এক কোহালিকে।

গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচের বল গড়ানোর আগে জাতীয় সঙ্গীতের জন্য দু’ দেশের ক্রিকেটাররা মাঠে দাঁড়িয়ে গাইছেন। ভারতের জাতীয় সঙ্গীতের শেষে ক্যামেরায় কোহালিকে ধরা হয়। দেখা যায় ‘কিং কোহালি-’র চোখে জল। এটা কি আবেগের বিস্ফোরণ?

আবেগপ্রবণ হয়ে কোহালি কেঁদেছিলেন কিনা তা স্পষ্ট নয়। টেনশনের ম্যাচে খেলার সময় কোহালির আচরণ নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। চলতি বিশ্বকাপেও কোহালির ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

জাতীয় সঙ্গীতের সময়ে অনেক নামী খেলোয়াড়েরই ঠোঁট নড়ে না। তা নিয়ে কম সমালোচনা হয়নি। ২০০৩ বিশ্বকাপের সময়ে জাভাগল শ্রীনাথকে আবেগতাড়িত হয়ে পড়তে দেখা গিয়েছিল।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর