‌‘আমি হিন্দু ধর্মের অনুসারী হয়ে হজ্জে যেতে চাই’

হিন্দু রীতিতে নিখিল জৈনকে বিয়ে করার পর থেকে রীতিমত হিন্দু ধর্মকেই অনুসরন করছেন।সম্প্রতি তিনি রথযাত্রাতেও অংশগ্রহন করেন এবং রথের সব নিয়ম যথারীতি পালন করেন নবাগত সংসদ এবং নায়িকা নুসরাত জাহান।এবার তা আরো উসকে দিলেন মমতা ব্যানার্জির সঙ্গে ইস্কনের রথের রশি টানায়। তবে এবার রথযাত্রায় নুসরাতের উপস্থিতি নিয়ে মুসলমান নয় প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায়।

শুক্রবার সাংবাদিকদের বলেন, নুসরাতকে নিয়ে গিয়ে রথের দড়ি টানিয়েছেন মমতা ব্যানার্জি। কারও ধর্মকে আঘাত করতে চাই না। কিন্তু মমতা ব্যানার্জির কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, আমি আমার ধর্মীয় অবস্থানকে না পাল্টে হজে যেতে চাই। মুখ্যমন্ত্রী ব্যবস্থা করুন। অর্থাৎ তিনি হিন্দু ধর্মের অনুসারী হয়ে হজ করতে মক্কা যেতে চান, সেটা সম্ভব কি না জিজ্ঞেস করেছেন তিনি।

তিনি আরও বলেন, মুসলমান ঘরের মেয়ে হয়ে হিন্দু ধর্মীয় রীতিনীতি কিভাবে মানছেন নুসরাত। এক ধর্মের অনুসারী হয়ে অন্য ধর্মের রীতিনীতি পালন করা অনুচিত ও অগ্রহণীয় বিষয়টাই জানান মুকুল রায়।

তবে এই ব্যাপারে নুসরাত বলেন, এই ধরনের বিষয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনও তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। ধর্মে এতো যুক্তি খুঁজলে হবে না।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর