তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি: শেরপুর জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ৬ জুলাই শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক প্রাক্তন ছাত্র ও জেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন, জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। প্রাক্তন ছাত্র এ.এসএম রহুল হায়দার শামীম’র সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ মোঃ আতিউর রহমান আতিক বলেন, জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন শুরু হলো। এ রেজিষ্ট্রেশনে ছবি সম্বলিত যে ম্যাগাজিন হবে তা প্রাক্তন ও বর্তমান এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মদের স্বরণীয় হয়ে থাকবে। এছাড়াও তিনি বলেন, ১৯৬০-১৯৬২’র ছাত্র যদিও খুঁজে পাওয়া যায় তার ছবিও ম্যাগাজিনে অন্তভুক্ত করার জন্য উদযাপন কমিটিকে আহ্বান জানান। এছাড়াও দুইদিন ব্যাপী শতবর্ষ পূর্তি অনুষ্ঠান প্রাণবন্ত এবং মিলন মেলায় পরিণত করার জন্য কমিটি সকলকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্য শেষে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান সফল করতে সকল ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও প্রাক্তন ছাত্র আ স ম নূরুল ইসলাম হিরু, শতবর্ষ উদযাপন রেজিষ্ট্রেশন উপ-কমিটির আহ্বায়ক জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট শক্তিপদ পাল। এছাড়াও অন্যান্যদের মধ্যে প্রাক্তন ছাত্র সাবেক উপ-সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন, শতবর্ষ পূর্তি উদযাপন প্রচার উপ-কমিটির আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম খাজা, যুগ্ম সম্পাদক সাংবাদিক জিএইচ হান্নান, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, প্রদীপ রঞ্জন দে, এডভোকেট নুরুল ইসলাম, ডাঃ সেকান্দর আলী কলেজের লাইব্রেবিয়ান ম শফিউল চাঁন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিমুল হক নাজিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক লুৎফর রহমান নতুন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রভাষক তপন সারোয়ার, মোঃ মুক্তার আলীসহ প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।