আমি গর্ববোধ করি আমি মুক্তিযোদ্ধার সন্তান .. তথ্য প্রতিমন্ত্রী

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে: তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আমি ভাগ্যবান, আমি অহংকার বোধ করি, আমি মাথা উচুঁ করে কথা বলি, আমি গর্ব অনুভব করি কারন আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। আমি কখনো ঐ জামাত-বিএনপি ও রাজাকারদের সাথে আপোষ হবো না।

যতদিন বেচে থাকবো ততদিন মুক্তিযোদ্ধাদের সেবা করে যাবো। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল, নির্যাতিত মানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধারা, আওয়ামী পরিবার, বঙ্গবন্ধুর আদর্শের নেতা কর্মী ও মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিন বিএনপি নামক একাত্তরের দালালরা কোন দিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।

জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর প্রতীক আব্দুল হাকিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম তরফদার, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ১৬ জুলাই বঙ্গবন্ধুর সহচর সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এড মতিউর রহমান তালুকদারের মৃত্যু বার্ষিকী যাতে সফল ভাবে পালিত সে বিষয়ে সকল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে হবে। পড়ে বিকেলে তথ্য প্রতিমন্ত্রী সরিষাবাড়ী উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত অভিষেক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর