চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, চোখে দেখছে না বল!

বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বহু আগে।আজকের ম্যাচটি নিয়ম রক্ষার।শেষ ম্যাচে জয় নিয়ে শেষ হাসি সঙ্গে করে দেশে ফেরার প্রত্যয় নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে হাথুরু সিংহের শিষ্যরা।৫৫ রান তুলতে লঙ্কানরা হারায় মূল্যবান চারটি উইকেট।এমন ভাবে ব্যাট কতরছে জেন ওরা বল চোখে দেখছে না!

এ দিন টস জিতে সুবিধা নেয়ার জন্য আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দলনেতা দিমুথ করুণা রত্নে।কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে চোখে সরষে ফুল দেখেছেন লঙ্কান ব্যাটসম্যানরা।দলীয় স্কোর যখন ১৭ তখনি বুমরাহর আঘাত।কাটা পড়েন লঙ্কান নেতা।

এরপর দলমেরামতে কাজ চালিয়ে যান কুশল পেরার ও আভিস্কা ফার্নেন্দো।দলীয় ৪০ রানের মাথায় ফের বুমরাহর আঘাত। কাটা পড়েন কুশল।এরপর দিশেহারা লঙ্কান টপ অর্ডাররা।১৫ রান যোগ করতে হারান আরো ২টি উইকেট।১২ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর