শনিবার (০৬ জুলাই) আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির এবং জেপি ডুমিনি। ইতিমধ্যে বিশ্বকাপের সুপার ফোর থেকে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা।আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ লড়বে প্রোটিয়ারা।শেষ ম্যাচটি জয় দিয়ে দুই ক্রিকেটারকে বিদায় দিতে চায় সতীর্থরা।
ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের লড়াই থেকে অনেক আগেই বাদ দক্ষিণ আফ্রিকা।
পয়েন্ট টেবিলের আট নম্বরে আছে তারা। অপরদিকে সবার আগে সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে টেবিলের শীর্ষে আছে অ্যারন ফিঞ্চের দল।
ম্যাচটিতে জিতে বিশ্বকাপ ভালোমতো শেষ করার সুযোগ এসেছে ফাফ ডু প্লেসিদের সামনে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই একটু বেশি খুশি প্রোটিয়া অধিনায়ক।
ম্যাচের আগের দিন গণমাধ্যমে জানান, ‘আমাদের হারানোর কিছুই নেই। অস্ট্রেলিয়া আমার প্রিয় প্রতিপক্ষ।’
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ১০০তম ওয়ানডে ম্যাচ হতে যাচ্ছে এটি।
দক্ষিণ আফ্রিকাঃ- কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), র্যাসি ভ্যান ডার ডাসেন, জেপি ডুমিনি, অ্যান্দিলে ফেহলুকায়ো, ডুয়ান প্রিটোরিয়াস, ক্রিস মরিস, কাগিসো রাবাদা এবং ইমরান তাহির।
বার্তাবাজার/এএস