দারুণ সুখবর পেলেন শোয়েব আখতার

চলমান দ্বাদশ বিশ্বকাপে মাইক্রোফোন হাতে ক্রিকেট বিশ্লেষণে নিজেকে ব্যস্ত রাখাকালে দারুণ সুখবর পেলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। জানা গেছে, দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। এমনকী সদ্য ছেলে সন্তানের মুখও ইতোমধ্যে দেখেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর নিশ্চিত করেন শোয়েব নিজেই। লিখেছেন, ‘পুনরায় বাবা হওয়ার আনন্দে অভিভূত আমি। আমার সদ্যোজাত সন্তান এবং তার মায়ের জন্য দোয়া করবেন।’

শোয়েবের সহধর্মিনীর নাম রুবাব খান। সবে তার কোলজুড়ে এসেছে ফুটফুটে ছেলে সন্তান। ২০১৪ সালে বিয়ে করেন এ জুটি। আর তাদের ঘর আলো করে প্রথম সন্তান আসে ২০১৬ সালের ৭ নভেম্বর।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর