নিজেদের শেষ ম্যাচে গতকাল পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ৷ এদিন বাংলাদেশের ক্রিকেটাররা নিয়মিত ব্যবধানে উইকেট খোয়ানো ও বেশ স্লো ব্যাটিংয়ের সাক্ষী রইল লর্ডস ৷ কিন্তু সেই পাকিস্তানী ওপেনারের নাম নিয়ে এমন একটি মন্তব্য করে বসলেন বাংলাদেশের বিতর্কিত সাহিত্যিক ও লেখক তসলিমা নাসরিন ৷ আর তা নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে ৷
কিন্তু ঠিক কী মন্তব্য করেছিলেন তিনি? আসলে এদিন ক্রিক্রেটের মক্কা তথা লর্ডসের মাঠে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট টিম ৷ আর সেই খেলার চলাকালীন একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন তসলিমা নাসরিন ৷
পাকিস্তান ইনিংসে ব্যাট করছিলেন ফখর জামান। বিশ্বকাপটা ফখরের জন্য খুব একটা ভাল যাচ্ছে না। গতকালও খুব একটা ভাল যায়নি। ৩১ বলে মোটে ১৩ রান করেছেন মাত্র। সেসময় তসলিমা একটু টুইট করেন। যেখানে ফখরের নাম বিকৃত করে লেখা হয় ‘Fucker’। ইংরেজিতে এই শব্দটি গালাগালি হিসেবে বিবেচিত হয়, সেটা কারও অজানা নয়।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতে শুরু হয়েছে। বর্ষীয়ান সাহিত্যিক কেমনভাবে এই মন্তব্য করতে পারলেন এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ফখর জামান যখন তার খেলা দিয়ে দেশের নাম উজ্জল করছেন ৷ দেশকে ক্রিকেট মানচিত্রের শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ৷ সে সময় তার নাম নিয়ে তসলিমা এমন নোংরা মন্তব্য কী করে করতে পারেন,তা নিয়ে নেটিজেনরা সমালোচনার বন্যা বইয়ে দিতে শুরু করেছেন ৷ তসলিমা নাসরিনের ট্যুইটের নীচে পাল্টা অসংখ্য কমেন্ট পড়তে শুরু করছে ৷
বার্তাবাজার/এএস