শামিকে মাঠেই ‘গালিগালাজ’ করলেন কোহলি

দেশ ত্যাগের আগে বলেছিলেন নিজেকে বিলিয়ে দিবেন।কিন্তু শেষ পর্যন্ত সুপার একাদশে জায়গা পেলন না।অবশেষে ভুবনেশ্বরের ইনজুরি কপাল খুলল।আর সুযোগটা দারুণ ভাবে কাজে লাগেন। মহুর্তেই ভারতের প্রধান স্ট্রাইক বোলার বনে যান মুসলিম এই পেসার।দশম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক তুলে নেন মোহাম্মদ শামি। কিন্তু তারপরও ভারতীয় দলনেতার গালমন্দ শুনতে হয়েছে তাকে।

ঘটনাটি ভারত-বাংলাদেশের লড়ায়ের দিন। ভারতের সম্মান রক্ষার ম্যাচটির তখন ২৭ তম ওভার চলছিল। সেই ওভারেই ভুবনেশ্বর কুমারের বলে মিড অফে খেলে রান নিচ্ছিলেন লিটন। সেই বল ধরে সরাসরি উইকেটে লাগিয়ে রান আউট করতে চেয়েছিলেন জসপ্রীত বুমরা। তবে বল উইকেটে না লেগে সরাসরি থার্ড ম্যান এলাকায় চলে যায়। তবে ব্যাক আপ করতে ব্যর্থ হন শামি। ফিল্ডিংয়ের সময়ে মিস করে বসেন। পেছন থেকে যুজবেন্দ্র চাহাল প্রাথমিকভাবে বুঝতে পারেননি শামী এই বল মিস করে বসবেন। অবশ্য তিনি তাড়াতাড়ি বল থ্রো করে দেন।

ফিল্ডিংয়ে এমন ভ্রান্তির কারণেই এক রান অতিরিক্ত নিয়ে নেন সাকিব-লিটন। ঘটনার সময়ে ভালোভাবেই ম্যাচে ছিল বাংলাদেশ।তাই সামান্য এক ফিল্ডিংয়ে সামান্য এক রান মিস হতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন কোহলি।রীতিমতো মুখে হাত দিয়ে ভৎর্সনাও করেন তারকা পেসারকে। সেই ভিডিও-ই ম্যাচের পরে ভাইরাল।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর