মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম:: আমেরিকার হার্ভাড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আউলিপিয়া ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জে অংশগ্রহনকারী চট্টগ্রামের স্বনামধন্য স্কুল প্রেসিডেন্সি ইন্টারন্যাশনালের শিক্ষার্থীরা সফলতার সাথে প্রতিযোগিতা সম্পন্ন করেছে।
গত ২ হতে ৫ জুলাই আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত তিনশতেরও অধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিদের মেধা যাচাই করা হয়।
প্রেসিডেন্সি স্কুল হতে অংশগ্রহনকারী বারোজন শিক্ষার্থীদের তিনজন করে চারটি দলে ভাগ করা হয়। যেখানে টিম স্পিরিট ক্যাটাগরিতে ফারহান হোসেন জারিফ, নাজমুল, মিকাত ও সাইন্স ডিবেটে আরৌনি, ফাইরুজ ও নাজরানা স্বর্ণ পদক সহ বাকিরা সিলভার ও ব্রোঞ্জ নিয়ে সর্বমোট ৩৬টি পদক লাভ করেছেন।
এছাড়া পাবলিক স্পিকিং ও সাইন্স ডিবেটে ফারহান হোসেন জারিফ সহ আরো কয়েকজন স্বর্ণপদকের পাশাপাশি অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা স্বরূপ ব্রোঞ্জ পদকও পাওয়ার কৃতিত্ব অর্জন করেন।
বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্সি স্কুলের শিক্ষার্থীদের এমন সাফল্য নিঃসন্দেহে দেশ ও জাতির জন্য গৌরবের বিষয়। তারা মনে করেন এদের মেধা ও জ্ঞানের আলোকে সুদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব দরবারে শিক্ষা ও প্রগতির ক্ষেত্রে আরো অধিক সুনাম ও গৌরব অর্জন করবে।