কুবিতে মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জাহিদ সম্পাদক রাকিব

কুবি প্রতিবেদকঃকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়ণরত মুরাদনগর উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের’ নবীন শিক্ষার্থীদের বরণ ও নতুন সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছ। শুক্রবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের উপদেষ্টা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের প্রভাষক আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক সেলিম রেজা, সদ্য বিদায়ী সভাপতি শরিফ নুর তুষার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনটির বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনিত করা হয়েছে ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন লোক ও প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন। অনুষ্ঠানে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

৬৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন কাউসার আল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন।

উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছরের জন্য মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্ব পালন করবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর