দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে খাবারে বিষ মিশিয়ে হত্যা

মুহাম্মদ উল্যাহ সজীব, নোয়াখালী (সেনবাগ-সোনাইমুড়ী) প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বলুমপয়েন্ট এলাকায় ইয়াছিন আরাফাত (৪৪) নামের এক বাংলাদেশীকে কোলড্রিংসে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মির বিরুদ্ধে।

আজ শুক্রবার (৫জুলাই) সকালে মরহুম ইয়াছিনের এক সহকর্মি দক্ষিণ আফ্রিকা থেকে মুঠোফোনে তার পরিবারকে এ তথ্য জানান। এরআগে গত পহেলা জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন আরাফাত নোয়াখালীর সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের হাজী মুজাফফর আলী বাড়ীর ফজলুল হকের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে ইয়াছিন আরাফাত সবার বড়। ইয়াছিন আরাফাত ১৪বছর আগে আফ্রিকায় যায়। তার দু’টি কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার জানান, ইয়াছিন আরাফত আফ্রিকার টিএসএফ কোম্পানীতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ওই প্রতিষ্ঠানের সহকর্মীদের সাথে একটি পার্টিতে অংশগ্রহণ করেন। পার্টিতে কোল্ড্রিংকসের সাথে বিষ মিশিয়ে দেয় সহকর্মি। পরে ওই বিষ মিশ্রিত কোলইড্রিংস প্রাণ করে ইয়াছিনের মৃত্যু হয়। এ বছর ছুঁটি পেলে দেশে আসার কথা ছিলো তাঁর।

নিহতের ছোট ভাই নূরুল আমিন , তার ভাই ইয়াছিনের লাশ দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর