সাকিবকে হারিয়ে বিপাকে বাংলাদেশ !

দলের মূল ভরসা সাকিব আল হাসানও গেলেন। পুরো বিশ্বকাপ জুড়েই বাংলাদেশকে ব্যাট হাতে নির্ভরতা দেয়া এই অলরাউন্ডার ফিফটির পর বেশিদূর এগোতে পারলেন না। তাতেই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে এখন হারের শঙ্কায় পড়ে গেছে টাইগাররা।লক্ষ্য ৩১৬ রানের। দুই ওপেনার সৌম্য সরকার (২২) আর তামিম ইকবাল (৪) সেভাবে দলকে এগিয়ে নিতে পারেননি। এরপর হতাশ করেছেন মুশফিকুর রহীমও (১৪)। তবে চতুর্থ উইকেটে দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন সাকিব আল হাসান আর লিটন দাস।তাদের ৫৮ রানের জুটিটি শেষ পর্যন্ত ভেঙে দেন শাহীন শাহ আফ্রিদি। ৪০ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রান করা লিটনকে স্লোয়ার ডেলিভারিতে আউট করেন পাকিস্তানি এই পেসার। পরের সর্বনাশটাও করেন তিনি।

সাকিব আল হাসান আরও একটি ফিফটি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন বড় ইনিংসের পথে। কিন্তু তার ৭৭ বলে ৬ বাউন্ডারিতে গড়া ৬৪ রানের ইনিংসটি থামিয়ে দেন শাহীন আফ্রিদি, উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে।এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৯ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৮ আর মোসাদ্দেক হোসেন শূন্য রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।এর আগে মোস্তাফিজুর রহমানের শেষ সময়ের বোলিং ঝলকের পরও ৯ উইকেটে ৩১৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায় পাকিস্তান। সেঞ্চুরি করেন দলটির ওপেনার ইমাম উল হক।অথচ টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা তেমন ভালো হয়নি। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ অস্বস্তিতেই ছিল তারা। স্পিনার মেহেদি হাসান মিরাজকে দিয়ে বোলিং উদ্বোধন করান টাইগার অধিনায়ক মাশরাফি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর