লোহাগাড়ার বড়হাতিয়ায় বন্য হাতির তান্ডব

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী আমির বাপের পাড়ার পাহাড়ি এলাকায় বন্য হাতি তান্ডব চালিয়ে ২টি বসত ঘর গুড়িয়ে দিয়েছে। ৪ জুলাই (বৃহস্পতিবার) দিনগত রাত ২ টার দিকে একদল বন্য হাতি লোকালয়ে ঢুকে তান্ডব চালিয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন,স্থনীয় ছাত্রলীগ নেতা আবদুল আউয়াল ও ইমাম মাওলানা ফয়জুল্লাহ। তবে কেউ হাতাহত না হলেও ক্ষয়ক্ষতি পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে ।

স্থানীয় ইউপি সদস্য মো: রফিক উদ্দিন জানান, গভীর রাতে একদল বন্য হাতি এলাকায় প্রবেশ করে। এ সময় বসত বাড়ি ভাংচুর চালালে কোন রকম তাদের পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র পালিয়ে প্রাণে রক্ষা পায়। পরে তাদের শৌর চিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে বন্য হাতি গুলো ঘটনাস্থল ত্যাগ করে। তিনি আরো জানান, বর্তমানে বন্য হাতির তান্ডবে অসহায় পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ ব্যাপরে চুনতি ফরেস্ট রেঞ্জের অধীন বড়হাতিয়া বনবিট কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মুঠোফোনে সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান (চৌধুরী) দুলাল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর