রামেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় উপসর্গে মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নাটোরের বলে জানা গেছে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৯ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর