বিশ্বে করোনায় আক্রান্ত ২৩ কোটি ৯৪ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৪৫০ জন।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগের দিন মৃত্যু হয়েছিল ৫ হাজার ৪৯৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৮৭ হাজার ২৫২ জন। নতুন মৃত্যুর ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৮১ হাজার ৪৮৭ জনে। শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৪ লাখ ৭২ হাজার ৭১৪ জনে।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ১৬৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৭ হাজার ৫৮৪ জনের।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৫০০ জনের এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ২২০ জনের।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১ হাজার ৪৪২ জন আর সংক্রমণ শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৯৭ জনের।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর