বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এভারকেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আরিফ মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামকে হাসপাতালে নেওয়ার আগে তার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেছেন। তিনি কিছু সময় ফিরোজায় থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৫৩ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন বাসায় ফেরেন তিনি। আর্থারাইটিস, ডায়াবেটিকের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন।
বার্তা বাজার/নব