দেশে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৭১৩ জনে। গতকাল ১১ জনের মৃত্যু হয়েছিল।

একই সময়ে নতুন করে আরও ৫৪৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনের। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ৫৯৯ জনের।

মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে নতুন করে আরও ৭০১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ।

উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর