লামায় বজ্রপাতে একই পরিবারের ২ জনের মৃত্যু

বান্দরবানের লামায় বজ্রপাতে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর’২১) দিবাগত রাতপর যেকোনো সময় উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙ্গালি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফাইতং ৯নং ওয়ার্ডের বাঙ্গালি পাড়ার মৃত ইসহাক এর ছেলে মো. এনাম (৫০) ও মো. শহীদুল ইসলাম (২২) মৃত নবী হোচন এর ছেলে।

স্থানীয়রা জানায়, ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঙ্গালি পাড়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। তারা বাগানে গাছের উপর পাহারা টং ঘরে ঘুমিয়ে ছিল। প্রচন্ড বজ্রপাত হওয়ায় রাতের কোন একসময় তাদের মৃত্যু হয়।

এছাড়া একই রাতে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দরিদ্র দুই কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। মেরাখোলা গ্রামের ৩নং ওয়ার্ডের দফাদার বাসু কুমার দে এর ৩টি ও মুসলিম পাড়ার ১টি গরু বজ্রপাতে মারা যায়।

বাসু কুমার দে বলেন, রাতে গরু গুলো গোয়ালে বাধা ছিল। রাতে প্রচুর বজ্রপাত হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি গরু তিনটি মরে পড়ে আছে।

এদিকে লামা ৩২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর লামা পৌরসভার চাম্পাতলীতে গতরাত সাড়ে ১১টায় একটানা প্রচন্ড বজ্রপাত ও ভারি বর্ষণে বিভিন্ন গাছ-পালা এবং ইউনিটের সীমানা প্রাচীরে পতিত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আলমগীর বজ্রপাতে ২ জনের মৃত্যু ও ৪টি গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর