আখাউড়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। পুজা শেষে ১৭ অক্টোবর থেকে পুনরায় আমদানী-রপ্তানী শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ বন্দরের যাবতীয় আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, দূর্গাপুজা উপলক্ষে ৫ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, পুজা উপলক্ষে এ বন্দর দিয়ে আমদানী-রপ্তানী বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর