নোয়াখালী কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে বদিউল আলম (৭৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সেনবাগ উপজেলার কেশরপাড় ইউনিয়েনের বীরকুট গ্রামের মৃত নরু মিয়ার ছেলে। বদিউল সেনবাগ থানার নারী ও শিশু নির্যাতন মামলায় গত ২৫ সেপ্টেম্বর কারাগারে আসেন।

সোমবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার ফণী ভূষণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১টার দিকে বদিউল আলম কারা হাসপাতালের ২ নং ওয়ার্ডে অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সেনবাগ থানার করা মামলায় গত ২৫ সেপ্টেম্বর থেকে তিনি কারা হাসপাতালের ২ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর