ফেসবুকে কিডনি কেনা-বেচা, গ্রেফতার ৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে অবৈধভাবে কিডনি কেনা-বেচা করছে একটি সংঘবদ্ধ চক্র। চক্রটির অন্যতম মূলহোতা ও সংশ্লিষ্ট ফেসবুক পেইজের এডমিন মো. শাহরিয়ার ইমরানসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‍্যাব।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ও ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর