রামেকের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার মধ্যে তারা মারা যান। এই এক দিনে নওগাঁর তিনজন এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের একজন করে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।

গত এক দিনে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয়েছে পাঁচজনের। এ ছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে দুজন এবং ৩ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮৪ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১০৪। বর্তমানে রাজশাহীর ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নাটোরের ১১ জন, নওগাঁর পাঁচজন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার চারজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর