বরের বয়স বেশি হওয়ায় বিয়ের ৭দিনের মাথায় নববধূর আত্মহত্যা

বরের বয়স বেশি হওয়ার কনের অমত ছিলে বিয়েতে। তারপরও পারিবারিক ভাবে বিয়ে দেয় মেয়েকে। বিয়ের সাত দিনের মাথায় কনে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিলে ।

সোমবার (১১ অক্টোবর) নববধূর শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ অক্টোবর) পারিবারিকভাবে রামনারায়নপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের (৪২) সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বরের বয়স বেশি হওয়ায় ওই নারীর এ বিয়েতে মত ছিল না।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ওই নববধূর মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর