গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আয়োজন নিয়ে নোবিপ্রবিতে মতবিনিময় সভা
আগামী ১৭ অক্টোবর থেকে ২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি)
সোমবার (১১ অক্টোবর) দুপুরে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নোবিপ্রবি উপাচার্য দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবি উপচার্য অধ্যাপক ড. মোঃদিদার-উল-আলম।
সভায় নোবিপ্রবিতে অনুষ্ঠিতব্য ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে সার্বিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে সভায় উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফারুক উদ্দিন, নোয়াখালী জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম (পি.পি.এম), নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ উল্ল্যাহ খান সোহেল, সদর উপজেলা ভূমি কর্মকর্তা, ডিজিএফআই নোয়াখালীর উপ-পরিচালক, এনএসআই নোয়াখালীর উপ-পরিচালক, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আতাউর রহমান নাছের, আবদুর জাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মো: আনিসুজ্জামান, আইআইএস এর পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন সহ পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
মোঃ ফাহাদ হোসেন/বার্তা বাজার/টি