বাঞ্ছারামপুরে সীমানা লঙ্ঘন করে বালু উত্তোলন, গ্রামবাসীর মধ্যে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জয়কালীপুর পূর্ব-উত্তর গ্রামসংলগ্ন ও পার্শ্ববর্তী নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামের সীমান্তবর্তী এলাকায় ঢুকে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। প্রতিদিন ২০-২৫টি ড্রেজার দিয়ে এই বালু উত্তোলন করে বিক্রি করছেন ইজারাদার।

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে জয়কালিপুর ও ধরাভাঙ্গা গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই নিয়ে যে কোনো মুহূর্তে গ্রামবাসীও বালুমহালের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে জানান গ্রামবাসী

খোঁজ নিয়ে জানা যায় ,উপজেলার জয়কালীপুর মৌজায় ৫০ একরের একটি বালুমহাল রয়েছে। চলতি বছর বালুমহালটি সাত কোটি ২০ লাখ টাকায় ইজারা নেয় মেসার্স আশরাফ হোসেন সরকার নামের একটি প্রতিষ্ঠান। বালুমহালটি মোট ১০০টি শেয়ার হোল্ডার রয়েছে এরইমধ্যে বাঞ্ছারামপুর ও নবীনগরের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ৪৫টি শেয়ার হোল্ডার দিয়ে ম্যানেজ করে সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন।

এলাকাবাসী জানান জয়কালিপুর পূর্ব-উত্তর ও ধরাভাঙা গ্রামের সীমান্তবর্তী এলাকায় ঢুকে অবিরত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সেখানে বালুশূন্য হয়ে পড়েছে। ইজারাদার মহালের বাইরে থেকে অবৈধভাবে ২০-২৫টি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু উত্তোলন করছে প্রতিনিয়ত। গভীর রাতে ইজারাদারের লোকজন গ্রামগুলোর কাছাকাছি গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এতে জয়কালিপুরও ধরাভাঙ্গা গ্রাম হুমকির মুখে রয়েছে। যে কোনো মুহূর্তে তাদের গ্রাম নদীতে বিলীন হওয়ার শঙ্কা প্রকাশ করছেন গ্রামবাসী। অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় ইজারাদারের লোকজন গ্রামবাসীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ রয়েছে। এই নিয়ে যে কোন মুহূর্তে গ্রামবাসীও ইজারাদারের লোকজনের সাথে রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম বলেন, বিষয়টি উদ্যেগজনক, সরজমিনে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বলেন, সীমা লঙ্ঘন করে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই, যদি সীমানার বাইরে থেকে বালু উত্তোলন করা হয় তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ আক্তারুজ্জামান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর