বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিমিয় আইন বহির্ভূত বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। সোমবার (১১ অক্টোবর) এক বিবৃতিত দেন তিনি।
এসময় তিনি বলেন,জাতীয় প্রেস ক্লাবরে নাম ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু আদালতের রায়ে দণ্ডিত বিতর্কিত রাজনৈতিক নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব নেতাদের আদৌ কোনো মতবিনিময় হয়নি।
তাই জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করাটা সম্পূর্ণ অনৈতিক হয়েছে। এটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। জাতীয় প্রেস ক্লাব এই ধরনের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
প্রেস ক্লাব সভাপতি আগামীতে জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করার ক্ষেত্রে সর্তক থাকার জন্য সবার প্রতি আহবান জানান।
এছাড়া রবিবার (১০ অক্টোবর) ক্লাব অডিটোরিয়ামে অন্য একটি সংগঠনের ব্যানারে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠানটি সম্পূর্ণ আইন বহির্ভূত। তিনি জাতীয় প্রেস ক্লাবে এ ধরনের অনুষ্ঠানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বার্তা বাজার/টি