কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাড়ি ও ৮ মোটরসাইকেল প্রদান করে পুলিশ হেডকোয়ার্টার্স। সোমবার (১১ অক্টোবর) গাড়ি গুলো ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হককের কাছে ১টি ডাবল কেবিন ও ৮টি মোটর সাইকেল প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন এর অধিনায়ক মোঃ নাইমুল হক।
এসময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ডক্টর বেনাজির আহ্ মেদ বিপিএম-বার এর নির্দেশে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য এই গাড়ি গুলো প্রদান করেন। সেই সাথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কথা মাথায় রেখে উদ্যোগ নেওয়া স্বাগাই জানাই।
তিনি আরো বলেন,গাড়ি গুলো দেওয়াতে প্রথমে ধন্যবাদ জনাই আইজিপি স্যারকে। সাধারণ জনগণের কথা চিন্তা করে স্যার যে গাড়ি গুলো প্রদান করেছে। এত আমরা দ্রুত সময়ে যে কোনো জায়গায় গিয়ে টহল দিতে পারবো।
বার্তা বাজার/টি