বোরহানউদ্দিনে দূর্গাপুজা উপলক্ষে আর্থিক অনুদান দিলেন এমপি মুকুল

ভোলার বোরহানউদ্দিনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বীদের মাঝে নতুন বন্ত্র বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন কেন্দ্রীয় মন্দিরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বস্ত্র বিতরণ করেন।

এছাড়া সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যক্তিগত তহবিল থেকে তিনি ২০ টি মন্দিরে ৩০ হাজার টাকা করে হাজার ৬ লাখ টাকা বিতরণ করেন।

বোরহানউদ্দিন চাণক্য সেবা সংঘের আ‌য়োজ‌নে ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। ওই সময় চাণক্য সেবা সংঘের সভাপতি প্রেমাংসু দাসের সভাপতিত্বে বক্তব্য রা‌খেন, আলী আজম মুকুল এমপি, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, বিআরডিবি’র চেয়ারম্যান মো. জসিমউদ্দিন মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, চাণক্য সেবা সংঘের উপদেষ্টা রাখাল চন্দ্র মিস্ত্রী, সম্পাদক ভাস্কর মজুমদার প্রমূখ।

এছাড়া উপজেলার ২০ টি পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাজী আল-আমিন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর