দুর্গাপূজা উপলক্ষে জবি’তে তিন দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটির ঘোষণা দিয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।

সোমবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১২ অক্টোবর হতে ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা এবং ১৩ অক্টোবর হতে ১৪ অক্টোবর পর্যন্ত সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০ অক্টোবর পালিত হবে; বিধায় ১৯ অক্টোবর বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর খােলা থাকবে। এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপুজা উপলক্ষে ২০ তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

মোঃসুমন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর