টঙ্গীতে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার (১১ অক্টোবর) রাতে টঙ্গীর মধ্য আউচপাড়া মোল্লা বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো নুরনবী (২৭), রমজান সরদার (২২) ও সুমন মিয়া (২২)।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক শুভ মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক আবুল কাশেমের সহযোগিতায় একটি অভিযানিক দল আউচপাড়া মোল্লা বাড়ি এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ টঙ্গী সহ আশেপাশের অঞ্চলে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিধীন রয়েছে।

আরিফ চৌধুরী/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর