শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

বগুড়ার শেরপুরের চুরকুটা গ্রামে দুর্গাপূজা মন্ডবের আলোক স্বজ্জা সঞ্চালন তারের সাথে (১১ অক্টোবর) সোমবার সকালে কাপড় শুকানো ষ্টীলের জিআই তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রী ক্ষিতিশ মাহাতো ওরফে গুদু (৪৫), শ্রী পলাশ চন্দ্র মাহাতো(৩২) ও শ্রী ক্ষিতিশ চন্দ্র মাহাতো (৩০) মারা যায়।

এ ঘটনায় রুবেল মাহাতো নামের একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম বয়ে যাচ্ছে।

জানা যায়, উপজেলা বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের মৃত বেদজো মাহাতোর ছেলে শ্রী খিতিশ মাহাতো ওরেেফ গুদু তার বাড়ির কাপড় শুকানোর জন্য ষ্টীলের জিআই তার দুটি বাঁশের সাথে লাছিয়েছিল। সেই বাঁশের সাথে দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডবে আলোকসজ্জার জন্য বিদ্যুতের তার টানায় পূজা কমিটি। ওই বাঁশের সাথে লাগানো জিআই তারটি ছিড়ে যায়।

সোমবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় খিতিশ ছেড়া তারটি ওই বাঁশের সাথে লাগাতে গিয়ে বিদ্যুাতায়িত হয়। অজ্ঞতার কারণে খালি হাতে তাকে বাঁচাতে গিয়ে মৃত বিমল চন্দ্র মাহাতোর ছেলে শ্রী পলাশ চন্দ্র মাহাতো, শ্রী খিতিশ চন্দ্র মাহাতো ও গুদুর ছেলে রুবেল চন্দ্র মাহাতো নিজেরাও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই গুদু, পলাশ ও খিতিশ মারা যায় এবং রুবেল গুরতর আহত হয়।

এ ঘটনায় শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ হবিবর রহমান, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও শেরপুর-ধুনট সার্কেলের এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাশেদুল হক/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর