আ.লীগে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই নেই: কাদের

আওয়ামী লীগে ভূমিদস্যু, দুর্নীতিবাজ, চোরাকারবারি ও সন্ত্রাসীদের ঠাঁই নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার( ১১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তরের ২৯ নং ইউনিট সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দলের দুঃসময় এলে দলের খাটি কর্মীরাই দলের সঙ্গে থাকবে। খারাপ ও বিতর্কিত লোকেরা থাকবে না। এজন্য বিষয়টি আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন। আওয়ামী লীগে যতো ভালো মানুষ আসবে দল ততো শক্তিশালী হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগকে আরও আধুনিক, সুশৃঙ্খল, সুসংগঠিত, আরো স্মার্ট পার্টি হিসেবে গড়ে তুলে আমরা আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর