কুষ্টিয়ায় বিদেশী পিস্তল ম্যাগাজিন গুলি ও গাঁজার গাছসহ একজনকে আটক করেছে র্যাব -৬ রবিবার (১০ অক্টোবর রাত) সোয়া তিনটায় র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন দূর্বাচারা, শেখপাড়া এলাকার মোঃ মাহাতাব উদ্দিন শেখ এর বাড়ীতে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।
গোপন সংবাদের মাধ্যমে র্যাব-৬ জানতে পারে যে, কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন দূর্বাচারা, শেখপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র (বিদেশী পিস্তল) ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন দূর্বাচারা, শেখপাড়া এলাকার জনৈক মোঃ মাহাতাব উদ্দিন শেখ এর বাড়ীতে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ মনিরুল ইসলাম (৪৬), পিতা- মোঃ মাহাতাব উদ্দিন শেখ, সাং- দূর্বাচারা শেখপাড়া, থানা- ইসলামী বিশ্ববিদ্যালয়, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃত আসামী মনিরুল ইসলাম এর কাছ থেকে, ১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি বাড়িতে লাগানো গাঁজার গাছ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রুজু মামলা দায়ের করা হয়।
র্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে।
টুটুল/বার্তা বাজার/অমি