ঘোড়াঘাটে ৫ মেয়র ও ৪৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছে ৩৭ জন এবং সংরক্ষিত নারী পদে দাখিল করেছে ১১ জন প্রার্থী।

রবিবার (১০ অক্টোবর) মনোয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করছে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। ছবি- বার্তা বাজার।

মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীরা হলেন, নৌকা মার্কায় আওয়ামীলীগের দলীয় মনোননয় পাওয়া ইউনূছ আলী মন্ডল, স্বতন্ত্র থেকে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের সাবেক আমির আব্দুল মান্নান সরকার এবং রিপন আহম্মেদ বাবু।

সহকারী রিটানিং কর্মকর্তা শাহজাহান মানিক বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ৫৩ জন ব্যাক্তি তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। তারমধ্যে মেয়র পদে ৫ জন। বাকিরা সবাই সাধারণ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে। এরপর আমরা দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করবো।

মোঃ লোটাস আহম্মেদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর