মমেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তারা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (১১ অক্টোবর) সকালে করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- গফরগাঁওয়ের শামসুদ্দিন (৬৫), মুক্তাগাছার শাহ আলী (৬৫), নেত্রকোনার দুর্গাপুরের আমেনা খাতুন (৭২) ও নাসরিন আক্তার (৫০)। তাদের মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনার দুইজন করে রয়েছেন।

এ নিয়ে অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৪ জনের মৃত্যু হলো। এছাড়া গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে নতুন ৯ জন ভর্তিসহ ১০১ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন ৫ জন। এছাড়াও সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ২১৫ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত জেলায় আক্রান্ত ২২ হাজার ৩৭ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ২৬৭ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর