রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আরও ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রবিবার (১০ অক্টোবর) সকাল ৬টা থেকে সোমবার (১১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ।
তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ৮৬ পিস ইয়াবা, ২২ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ৮২ গ্রাম ৩৭৫ পুরিয়া হেরোইন ও ১১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।
বার্তা বাজার/অমি