নরসিংদীর ১২ ইউপি নির্বাচনে নৌকার টিকিট পেলেন যারা

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ‍্যে নরসিংদী জেলার দুটি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নরসিংদী সদর উপজেলায় দুইটিতে আর রায়পুরা উপজেলা ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে দলীয় প্রার্থী চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রবিবার (১০ অক্টোবর) কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী নরসিংদী জেলা দুইটি উপজেলা ১২টি ইউনিয়নে নৌকার টিকিট পেয়েছেন নরসিংদী সদর উপজেলা আলোকবালি ইউনিয়নে মোঃ দেলোয়ার হোসেন সরকার, চরদিঘলদী ইউনিয়ন মোঃ দেলোয়ার হোসাইন। রায়পুরা উপজেলার ১০ ইউপিতে

১.আমিরগঞ্জ ইউনিয়ন-শাহানা বেগম ২.বাঁশগাড়ী ইউনিয়ন মোঃ আশরাফুল হক, ৩.চরসুবুদ্দি ইউনিয়ন-নাছির উদ্দীন ৪.চরমধুয়া ইউনিয়ন-মোঃ নূর আলম ফকির ৫.হাইরমারা ইউনিয়ন – মোঃ কবির হোসেন ৬.মির্জানগর ইউনিয়ন-মোঃ হুমায়ুন কবির সরকার ৭.মির্জাচর ইউনিয়ন – মোঃ ফিরুজ মিয়া ৮.নিলক্ষা ইউনিয়ন-মোঃ তাজুল ইসলাম ৯.শ্রীনগর ইউনিয়ন – মোঃ রিয়াদ মোর্শেদ খান ১০.পাড়াতলী ইউনিয়ন – মোঃ ফেরদৌস কামাল।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট গ্রহণ ১১ নভেম্বর।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর