মামলার খরচ চালাতে শখের কম্পিউটার বিক্রি করলেন সাংবাদিক সরওয়ার!

সাংবাদকি সরওয়ার কাজ করেন চট্টগ্রামের সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার হিসেবে। সেই সাথে সিটিনিউজ নামের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদকের দায়িত্বে আছেন তিনি।

গত বছরের ২৮ অক্টোবর নগরের ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর অপহরণের শিকার হন তিনি। পরে ১ নভেম্বর তাকে সীতাকুণ্ড থেকে উদ্ধার করা হয়। এঘটনায় ৪ নভেম্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ছয় জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন গোলাম সরওয়ার।

রোববার (১০ অক্টোবর) নারাজির আদেশ পেতে কোর্ট বিল্ডিং এলাকায় । এখন মামলরা খরচ চালাতে ঘুরতে হচ্ছে কোর্টে বারান্দায় বারান্দায়। এরই মধ্যে উল্টো মিথ্যা মামলার আসামি হয়ে গেলেন তিনি। মামলার খরচ যোগাতে এরই মধ্যে বেচে দিলাম শখের কম্পিউটার।’

ওই মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ধর্মেন্দু দাশ ৬ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। তথ্যগত ভুল ও অপহরণের আলামত না পাওয়ার কথা বলা হয় প্রতিবেদনে। ফলে ২৮ সেপ্টেম্বর প্রতিবেদনের ওপর নারাজি দেন সাংবাদিক সরওয়ারের আইনজীবী।

নারাজির শুনানিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত কর্মকর্তাকে ৩০ সেপ্টেম্বর আদালতে হাজির হতে আদেশ দেওয়া হয়। সেদিন আবারও শুনানি হয়। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন।

সবশেষ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

সরওয়ারের আইনজীবী অ্যাডভোকেট মো. আশরাফ উদ্দিন খন্দকার রনি বলেন, কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা একটি দায়সারা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলেন। আমরা প্রতিবেদনের ওপর নারাজির আবেদন করি। শুনানি শেষে আদালত মামলার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আবেদন মঞ্জুর করে মামলাটি পিবিআইকে পুনঃতদন্তের আদেশ দেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর