স্বেচ্ছাসেবক লীগের ৩ বছরের কমিটি দিয়ে ১৮ বছর পার
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের বীর মুক্তিযোদ্ধা কে এম আবদুর রশীদকে সভাপতি ও ইলিয়াস শরীফ স্বপনকে সাধারণ সম্পাদক করে ১৮ বছর আগে কমিটি ঘোষণা করা হয়। তিন বছরের সেই কমিটি এখনো বহাল আছে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তবে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নতুন করে কমিটি ঘোষণার উদ্যোগ নিয়েছে। এজন্য জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলন আয়োজনের নির্দেশ দেওয়া হয়।
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে সম্মেলনের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে।
সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি বলেন, দীর্ঘদিন যাবত বরগুনায় সেচ্ছাসেবক লীগের সম্মেলন হচ্ছে না। ফলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন হচ্ছে না। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সামনের সম্মেলনে তরুণদের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।
সম্মেলনের তারিখ ঘোষণা সম্পর্কে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস শরীফ স্বপন বলেন, সম্মেলনের বিষয়ে কেন্দ্র থেকে পাঠানো চিঠি পেয়েছি। নির্দেশনা মোতাবেক কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে যথাসময়ে সম্মেলনের আয়োজন করা হবে।
সবশেষ ২০০৩ সালে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন শেষে বীর মুক্তিযোদ্ধা কেএম আবদুর রশীদ ও সাধারণ সম্পাদক ইলিয়াস শরীফ স্বপনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বার্তাবাজার/কা.হা