আওয়ামী লীগ নেতাকে পুলিশের হত্যা চেষ্টা!
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম শফিউল আযম লেনিনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা করে শফিউল আলম লেনিন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো,
“আমি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ১ নং সাংগঠনিক সম্পাদক জি, এম শফিউল আযম লেনিন আমি অদ্য সন্ধ্যায় আমার নিজ ইউনিয়ন গাবুরা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে স্থানীয় ইউপি নির্বাচন সংক্রান্ত মতবিনিময় কালে পুলিশের পোশাক পরিহিত ২৫/৩০ জন আগ্নেয়াস্ত্র ধারী ব্যাক্তি মোটরসাইকেল থেকে নেমে আকর্ষিক ভাবে কমান্ড স্টাইলে আমাকে খুজতে থাকে। আমি তাদের তৎপরতা দেখে তাৎক্ষনিক আত্নরক্ষার জন্য লুকিয়ে পড়ি।
পরিকল্পিত ভাবে আমাকে হত্যার ষড়যন্ত্রের জন্য এ অভিযান বলে আমার দৃঢ় বিশ্বাস।
আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে ভীষণ ভাবে শংকিত। আমি আমার জীবনের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি”।
এ ব্যাপারে জিএম শফিউল আযম লেনিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত শহিদুল ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জন পুলিশ সদস্য আওয়ামীলীগ অফিসে কমান্ডো স্টাইলে আচমকা উপস্থিত হয়ে আমাকে খুঁজতে থাকে।
আমি পরিস্থিতি বেগতিক দেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ওই সময়ে পুলিশ সদস্যরা আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি আমার জীবন নিয়ে শংকিত।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের বিশেষ অভিযান চলছে। উনার অভিযোগ মিথ্যা। পুলিশ কেন অযথা উনাকে হয়রানি করতে যাবে।
বার্তা বাজার/টি