নির্বাচন কমিশনারকে আদালত অবমাননার নোটিশ

গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে আইন অনুসারে হাইকোর্টের রায় ও নির্দেশনা কেন বাস্তবায়ন করা হয়নি, তা জানতে চেয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন দলটির সমন্বক জোনায়েদ সাকি।

রোববার (১০ অক্টোবর) গণসংহতি আন্দোলন দলটির সমন্বয়কারী জোনায়েদ সাকির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে উচ্চ আদালতে আদালত অবমাননার আবেদন করা হবে।

এর আগে ২০১৮ সালে ১১ নভেম্বর জোনায়েদ সাকির করা রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৯ সালের ১১ এপ্রিল রায় ঘোষণা করেন আদালত। গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে আইন অনুসারে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

ওই দিন রায়ের পরে জ্যোতির্ময় বড়ুয়া বলছিলেন, এ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে আইন অনুসারে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হবে।

রোববার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রায় পৌঁছানের পরেও সিইসি কোনো পদক্ষেপ নেননি। তাই এ নোটিশ দেওয়া হয়েছে।

বার্তাবাজার/কা.হা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর