ফরিদপুরের বোয়ালমারীতে পাখি শিকারের বিষ খেয়ে তাজ শেখ (৮) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (১০ অক্টেবর) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। তাজ শেখ ওই গ্রামের কামরুল শেখের ছেলে।
অসুস্থ্য অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
জানা যায়,রোববার দুপুরে তাজ শেখ ভুল করে পাখি শিকারের জন্য ঘরে রাখা ফুরাডান বিষ খেলে ফেলে। এতে অসুস্থ বোধ করলে সে বিষয়টি তাঁর বাবা-মাকে জানায়। পরে পরিবারের লোকজন দ্রুত তাজকে চিকিৎসার জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর থেকে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. ছরোয়ার হোসেন জানান, ‘বিষ খেয়ে শিশু তাজের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। পরিবার বিনা ময়না তদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করলে পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি