১১ অক্টোবর অষ্টম বছরে পর্দাপণ করবে নোবিপ্রবিসাস

“সত্য সদা সংবাদে, সাহস শীর্ষ-সংঘাতে” স্লোগানকে প্রতিপাদ্য করে ১১ অক্টোবর সফলতার অষ্টম বছরে পর্দাপণ করবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।

একঝাঁক মেধাবী তরুণের হাত ধরে ২০১৪ সালের ১১ ই অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে নোবিপ্রবি সাংবাদিক সমিতির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির আহ্বায়ক নুরুল করিম এবং যুগ্ম আহ্বায়ক খালেদ হাফিজ উল্লাহ্‌ শামীম, রেজাউল করিম সোহাগ ও নাজমুস সাকিব সাদীর হাত ধরে সংগঠনটি সক্রিয়ভাবে কার্যক্রম শুরু করে।

প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতা চর্চার ব্রত নিয়ে তরুণ উদ্যমী নোবিপ্রবিসাসের সদস্যরা কাজ করে যাচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২০ জনের অধিক মেধাবী তরুণ নোবিপ্রবিসাসের সদস্যরা নিজেদের মেধা ও সততাকে কাজে লাগিয়ে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক সহ বিভিন্ন অনলাইন ও টেলিভিশনে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।

একবিংশ শতাব্দীতে প্রযুক্তির উন্নয়নের ফলে জনপ্রিয় হয়ে উঠেছে সাংবাদিকতা পেশা। একজন দক্ষ ক্যাম্পাস সাংবাদিক তাঁর মেধা ও সততাকে কাজে লাগিয়ে নিজ বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে উপস্থাপনের সুযোগ পেয়ে থাকে।সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা,সাফল্য, অর্জনের বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে নোবিসাসের সদস্যরা।

পথচলার সাত বছর ধরে এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নোবিপ্রবিসাস। বর্তমান ৩য় কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সততা ও নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য ও সফলতার বার্তাকে প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে নোবিপ্রবিসাস।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি দিনব্যাপী কর্মসূচী পালনের পরিকল্পনা নিয়েছে। এরমধ্য রয়েছে ওয়েবিনার, ডকুমেন্টারি প্রদর্শনী, কেককাটা।

মোঃ ফাহাদ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর