রায়পুরে ‘গ্রীন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ এর র‌্যালি

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ‘গ্রীন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০অক্টোবর) ক্যাম্পাস থেকে র‌্যালিটি বের হয়ে রায়পুর-চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের কলেজ গেইট পর্যন্ত পদক্ষিণ হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ করা হয়েছে।

এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আরশাদ আলী, কফিল উদ্দিন মাহমুদ, প্রভাষক হুমায়ূন কবির, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, প্রদর্শক নাসরিন আক্তার ও ছাত্র প্রতিনিধি শরীফ হোসেন, নাহিদুল ইসলাম জাবেদ সহ কলেজের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন কলেজ অধ্যক্ষ বলেন, কলেজের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ছাত্র-ছাত্রীদের আরো সচেতন হতে হবে। কলেজে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা নিজেরাই ক্যাম্পাসে পরিস্কার করবে। সুন্দর পরিবেশ হলেই লেখাপড়ায় মন বসবে।

ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষক- শিক্ষার্থী ও কর্মচারী সকলের দায়িত্ব রয়েছে। সকলকে সচেতন ও দায়িত্বশীল করার উদ্দেশ্যেই সকলের অংশগ্রহণের মাধ্যমে র‍্যালি করা হয়েছে।

ওসমান গণি/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর