তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের দ্বায়িত্ব গ্রহণ
সরকারি তিতুমীর কলেজের নব নির্বাচিত ২৩ তম শিক্ষক পরিষদ-এর দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে।
রোববার(১০ অক্টোবর) কলেজের অধ্যক্ষ ও পরিষদ সভাপতি প্রফেসর তালাত সুলতানা এর উপস্থিতিতে বিদায়ী সম্পাদক এস এম কামাল উদ্দীন হায়দার নব নির্বাচিত সম্পাদক প্রফেসর এ এস এম আসাদুজ্জামান এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর শেষে নতুন শিক্ষিক পরিষদের সদস্যবৃন্দ অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে, গত ২৯ সেপ্টেম্বর সরকারি তিতুমীর কলেজের ২৩ তম পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
বার্তা বাজার/টি