রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৬৪ জনই ঢাকার। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৭ জন।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৯৫ জন ও অন্যান্য বিভাগে রোগীর সংখ্যা ১৭২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২০ হাজার ১২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৬ জন।
বার্তা বাজার/নব